সোমালিয়া ওয়েব নিউজ: বিদ্যালয়ের পড়ুয়াদের পুষ্টি ও সুস্থতার কথা মাথায় রেখে মিড-ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের পরিষেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অন্নমৃতা ফাউন্ডেশনের সহযোগিতায় ১ আগস্ট থেকে কেন্দ্রীয় রান্নাঘরের মাধ্যমে প্রায় ৩০ হাজার পড়ুয়ার কাছে পুষ্টিকর খাবার পৌঁছনো শুরু হয়। পরে আরও ১৫ হাজার পড়ুয়াকে যুক্ত করা হয়েছে। ফলে বর্তমানে মোট ৪৫ হাজার ছাত্রছাত্রী এই পরিষেবার সুবিধা পাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে আরও ১ লক্ষ পড়ুয়াকে প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের পড়ুয়াদের এই পরিষেবার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশে নির্দিষ্ট পুষ্টিমান বজায় রেখে খাবার সরবরাহের মাধ্যমে বিদ্যালয় স্তরে অপুষ্টি দূর করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।

![]()

More Stories
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক
দুর্গাপুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সর্বোচ্চ চাহিদা ১২ হাজার মেগাওয়াট
কিশোরী মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ, পকসো আইনে মামলা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর