শীঘ্রই ক্যান্সারের টিকা পৌঁছবে কোটি কোটি মানুষের কাছে, দাবি একনায়ক পুতিনের

সোমালিয়া ওয়েব নিউজ: বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে। গত বছর, ব্রিটেনের সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর কাছে ‘ক্যানসারের চিকিৎসা’ পৌঁছনোর লক্ষ্যে জার্মানির এক ফার্মাসিউটিক্যাল সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। মূলত, রাশিয়ার (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সম্প্রতি একটি বড় খবর শেয়ার করেছেন। তাঁর মতে, রাশিয়ান বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন (Cancer Vaccine) তৈরির খুব কাছাকাছি রয়েছেন। শুধু তাই নয়, ওই ভ্যাকসিন শীঘ্রই রোগীদের জন্য উপলব্ধ করা হবে বলেও জানানো হয়েছে। পুতিন জানিয়েছেন যে, “আমরা ক্যান্সারের টিকা এবং ইমিউনোমডুলেটরি ওষুধ (ক্যান্সারের জন্য ওষুধ) তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি খুব শীঘ্রই এগুলি মেডিক্যাল ফেসিলিটিজে মানুষের চিকিত্‍সার জন্য ব্যবহার করা হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ এবং কোম্পানি ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে। গত বছর UK সরকার জার্মানিতে স্থিত বায়োএনটেকের সাথে “ব্যক্তিগত ক্যান্সার চিকিত্‍সা”-র পরীক্ষা শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ১০,০০০ ক্যান্সার রোগীর কাছে ফেসিলিটিজ প্রসারিত করা। ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ডানা এবং মার্ক-অ্যান্ড কোম্পানি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছে। এর মাধ্যমে তিন বছর চিকিত্‍সার পর মেলেনোমায় (Skin Cancer) মৃত্যুর সম্ভাবনা অর্ধেকে নেমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারভাইকাল ক্যান্সার সহ একাধিক ক্যান্সারের কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)-এর বিরুদ্ধে ৬ টি লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন রয়েছে। এর পাশাপাশি হেপাটাইটিস বি (HBV)-র সাথে লড়াইয়ের জন্যও একটি ভ্যাকসিন রয়েছে। উল্লেখ্য যে, এই ভাইরাস লিভার ক্যান্সারের কারণ হিসেবে বিবেচিত হয়। করোনার মতো ভয়াবহ মহামারী চলাকালীন রাশিয়া COVID-19-এর বিরুদ্ধে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছিল। এই ভ্যাকসিন বিশ্বের একাধিক দেশের মানুষের জীবন বাঁচিয়েছে। এদিকে, এবার পুতিনের মেডিক্যাল রিসার্চ ইউনিটসের ক্যান্সারের ভ্যাকসিনের মতো বড় উদ্ভাবন বিশ্বজুড়ে যে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না ও মার্ক অ্যান্ড কো একটি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করছে। গবেষণায় দেখা গেছে, তিন বছরের চিকিৎসার পর মেলানোমা নামে সবচেয়ে মারাত্মক ত্বকের ক্যান্সারের ফিরে আসা বা মৃত্যুর সম্ভাবনা অর্ধেক কমে গেছে।

Loading