সোমালিয়া ওয়েব নিউজ: এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে দিদি নাম্বার ওয়ানের সেটে এদিন সকাল থেকেই উদ্দীপনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা যেমন আঁটোসাঁটো করা হয়, পাশাপাশি তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতিও চলছিল পুরোদমে। দুপুর বারোটায় মুখ্যমন্ত্রী আসার পরেই শুরু এই হাই প্রোফাইল এপিসোডের শ্যুটিং। নির্ধারিত সময় দুপুর বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে ‘দিদি নাম্বার ওয়ান’এর সেটে। প্রায় আড়াই ঘণ্টা টানা শ্যুটিংয়ের পর তিনটে নাগাদ বেরিয়ে গেলেন তিনি। এই এপিসোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা যাবে সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীকে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটে পেয়ে দারুণ খুশি এই শোয়ের হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বসিত রচনা বলেন, “এতদিনে এই শোয়ের নামটা সার্থক হল। দারুন ভাল লাগছে।” মুখ্যমন্ত্রীকে নিয়েই প্রায় আড়াই ঘণ্টা শ্যুটিং চলল দিদি নাম্বার ওয়ানের সেটে। বেরিয়ে যাওয়ার সময় মমতাও জানালেন, ভালই হয়েছে সবকিছু। মমতা বন্দ্যোপাধ্যায় যে দিদি নাম্বার ওয়ানে অংশ নেবেন দ্য ওয়ালেই প্রথম সেই খবর লেখা হয়েছিল। আর সেই প্রস্তাবে রাজি হন বাংলার ‘দিদি’। কয়েকদিন আগেই কার্তিক বন্দ্যোপাধ্যায় তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সঙ্গে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। মনে করা হচ্ছে, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ানে-এ আসার জন্য প্রস্তাব দিয়েছিলেন রচনা।
![]()

More Stories
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারে উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার
দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের
রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ থেকে আজকের ব্রাহ্মসমাজ—২০০ বছরের যাত্রা