সোমালিয়া ওয়েব নিউজ: বাংলায় লোকসভা নির্বাচনে সাত দফা দাবি নিয়ে কমিশনের কাছে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘন্ট এখনও ঘোষণা করেনি। তার আগে বাংলার জন্য সাতদফায় ভোটের দাবি কমিশনে গিয়ে বিজেপি নেতাদের দাবি জানিয়ে আসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার দলীয় একটি কর্মসূচিতে হাওড়ার পাঁচলায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি রাজ্যে সাত দফায় ভোটের দাবি করেন। বলেন,‘‘নির্বাচন কমিশনে (Election Commission) আমাদের দলের প্রতিনিধিরা বাংলায় সাত দফায় ভোট করার দাবি জানিয়েছে। সাত দফায় ভোট না হলে প্রহসন হবে। গতবার সাত দফায় ভোট হয়েছিল। আমরা বলেছি তার থেকে কম হবে না। এখানে সাত দফার থেকেও বেশি দফায় ভোট হওয়া উচিত।’’ সুকান্তর দাবি, ‘‘প্রতি বুথে কমপক্ষে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা দরকার। আর আর কমিশন তো এখানে কাশ্মীরের থেকেও বেশি বাহিনী চেয়েছে এখানে।’’ রাজ্যে সাতদফায় ভোটের জল্পনা এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উসকে দিয়েছেন। পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস (TMC)। এ প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেনর বক্তব্য, ‘‘একুশ সালে হেরেও বিজেপির লজ্জা হয়নি। তারপরও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে যতগুলি উপনির্বাচন হয়েছে সবেতেই বিজেপির পরাজয় হয়েছে। ৯২০ কোম্পানি কেন, ৯ হাজার ২০ কোম্পানি বাহিনী নিয়ে এলেও ওদের কিছু হবে না। কারণ, মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন।’’উল্লেখ্য, লোকসভা ভোটে (Lok Sabha 2024) বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। কমিশনের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
![]()

More Stories
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারে উদ্যোগ সনাতনী স্বাস্থ্য সেনার
দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের
রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ থেকে আজকের ব্রাহ্মসমাজ—২০০ বছরের যাত্রা