রঙ্গিলা মেজাজ মাটি করতে ফের হাজির ঝড়-বৃষ্টি!

সোমালিয়া ওয়েব নিউজ : বঙ্গে আজ বসন্তে রঙের উত্‍সবে মাতলেন রাজ্যবাসী। এরই মধ্যে রঙ্গিলা মেজাজ মাটি করতে হাজির ঝড়-বৃষ্টি আগমন। গত শনি-রবির কড়া গরম ফের উধাও রবিবারের মধ্যরাত থেকে। তাপমাত্রাও নামল খানিকটা। আজও জেলাজুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর (Weather Office) সূত্রে খবর, একটু পর মি বজ্রবিদ্যুত্‍-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) তিন জেলায় বৃষ্টির (Rainfall) সতর্কতা। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আজ রাতের দিকে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুত্‍ সহ ভারী বৃষ্টিও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইবে।
IMD পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে। সোমবারের পর আগামীকাল আরউ বাড়বে দুর্যোগ। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বইবে দমকা হাওয়া। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস । সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সকাল থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি বেশি।

Loading