August 13, 2026

অরুণাচলকে নিজের অংশ বলে দাবি করেছে বেজিং! যদিও এহেন দাবিকে, অযৌক্তিক এবং হাস্যকর বলে পালটা বার্তা ভারতের।

সোমালিয়া ওয়েব নিউজ : অরুণাচল প্রদেশকে চিন তাদের অংশ বলে দাবি করে বসেছে। এবার আর কূটনৈতিক স্তরের কেউ নয়। এক্কেবারে চিনের সেনাবাহিনী এই দাবি করেছে। আর, তারপরই প্রতিবাদে সরব হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিনের দাবিকে ‘অবাস্তব, ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। গত কয়েক মাসে একাধিকবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে। যা নিয়ে রীতিমত বিতর্ক তুঙ্গে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ভারতের অংশকে নিজেদের বলে দাবি লালচিনের (China)। যদিও এহেন দাবিকে অযৌক্তিক এবং হাস্যকর বলে পালটা বার্তা ভারতের। যা নিয়ে নতুন করে সংঘাতের পথে ভারত (India) এবং চিন (China)। গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) চিনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল জাং শিয়াওজাং। জায়গাটির নাম ‘জাংনান’ ছিল বলেও চাঞ্চল্যকর দাবি করে সে। আর এহেন দাবির পরেই ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়। কে কি বলল তাতে কিছু যায় আসে না, অরুণাচল প্রদেশ ভারতের অংশ বলেই দাবি করে মন্ত্রক। আর এরপরেই ফের একবার অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) নিজেদের বলে দাবি করল চিন। যদিও জয়শঙ্কর বলছেন, ভারতের অবস্থান এই ব্যাপারে একেবারেই স্পষ্ট। সীমান্ত নিয়ে আলোচনা চলছে। এই অবস্থায় চিনের এহেন মন্তব্য সম্পূর্ণ হাস্যকর বলেই দাবি করেছেন এস জয়শঙ্কর। বলে রাখা প্রয়োজন , অরুণাচল (Arunachal Pradesh) নিয়ে চিনের এহেন দাবি নতুন কিছু নয়। এর আগে একাধিকবার নিজের অংশ বলে অরুণাচলকে দাবি করেছে বেজিং। এমনকি তা বিশেষ মানচিত্র পর্যন্ত প্রকাশ করেছে সে দেশ। আর এই বিতর্কের মধ্যেই অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) ভারতের ভুখন্ড বলেই মান্যতা দিয়েছে আমেরিকা। মার্কিন এক আধিকারিক জানিয়েছেন, হোয়াইট হাউস এই বিষয়টিকে মান্যতা দিয়েছে। এই অবস্থায় সীমান্ত পেরিয়ে কোনও ধরনের উস্কানি কিংবা একতরফা সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তায় জানিয়েছেন মার্কিন ওই আধিকারিক। যা নিঃসন্দেহে বড় ধাক্কা বেজিংয়ের কাছে।

Loading