সোমালিয়া ওয়েব নিউজ : পড়ুয়াদের বিক্ষোভে অংশ নেওয়া ও সংহতি জানানোয় জন্য ৫০ জন অধ্যাপককে গ্রেফতার করলো পুলিশ। গাজায় ইজরায়েলি নৃশংসতার প্রতিবাদে আমেরিকা জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভ করার জন্যই অধ্যাপককে আটক করল পুলিশ। পড়ুয়াদের বিক্ষোভে অংশ নেওয়া ও সংহতি জানানোয় তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন অধ্যাপক পুলিশের মারধর, হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন। গত ১৭ এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই বিক্ষোভের সূচনা করেন। গাজায় যুদ্ধ বন্ধ, ইজরায়েল সরকার, ইজরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নসহ বেশ কিছু দাবি ওঠে বিক্ষোভে। পরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। ইউরোপেরও অন্তত ১২টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন পড়ুয়াদের এই আন্দোলন। এর প্রতিবাদে আমেরিকায় আড়াই হাজারের বেশি এবং ইউরোপে তিনশোর বেশি পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এক পড়ুয়াকে পুলিশ আটক করতে গেলে তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারলিন ফলিন। ওই অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে অত্যাচার করে এক পুলিশকর্মী। বিক্ষোভের ভিডিও শুট করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এই সময় তাঁকে শারীরিকভাবে হেনস্থার পর গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসরসের সদস্য আইজ্যাক কামোলা জানিয়েছেন, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং পুলিশরা অধ্যাপকদের উপর ব্যাপক অত্যাচার চালিয়েছে।
![]()

More Stories
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম
পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে অশান্তি
এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর