সোমালিয়া ওয়েব নিউজ : বেশ কিছুদিন ধরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন ২৩ তারিখ ঘাটালের নির্বাচনের আগেই ‘বোমা’ ফাটাবেন। মুখে বলাও যায় কাজে দেখানো ও তাই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অভিযোগ করলেন, গরুপাচার মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের কোম্পানি থেকে টাকা ঢুকেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব অধিকারী কাছে। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন দীপক। প্রশ্ন তুললেন, ইডি-সিবিআই-এর কাছে থাকা নথি কীভাবে এল বিরোধী দলনেতার হাতে? আজ সংবাদ মাধ্যমের সামনে দেব জানিয়েছেন, যেহেতু গরুপাচার মামলার তদন্ত চলছে সেই কারণে এতদিন তিনি মুখ বন্ধ করে রেখেছিলেন। কিন্তু নথি যখন বাইরে এসেই গিয়েছে তাহলে চুপ থেকে লাভ নেই। তৃণমূল প্রার্থী বলেছেন, “তিন দিন ধরে এমন একটা হাওয়া গরম করা হল যে বিশাল কিছু আসবে। এই ধমকানো-চমকানো-ব্ল্যাকমেইলের রাজনীতি খুব দুঃখজনক। আর শুভেন্দুদার মতো একজন পোড় খাওয়া রাজনীতিক… এমনকী আমি সকালে ওনাকে মেসেজও করেছি এটা কী দরকার ছিল?” দেবের আরও সংযোজন, “আজ শেষ দিন প্রচারের। আমায় তো একটা উত্তর দিতে হবে। আমি এতদিন চুপ ছিলাম। এখন যেহেতু নথি বেরিয়েই গিয়েছে আমি বলতেই পারি। কেন বেরলো? কোথা থেকে বেরলো। এইবার আমার মনে হয়েছে আর ভদ্রতা করে লাভ নেই।”দেবের প্রশ্ন, “এই তথ্য শুধু ইডি-সিবিআই আর হাইকোর্টের কাছে ছিল। শুভেন্দুদা কীভাবে পেল এটা?” তৃণমূল প্রার্থী এও প্রশ্ন তুলেছেন, তার মানে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি-সিবিআই-এর যোগ রয়েছে? দেব বলেন, “আমার প্রশ্ন যা যা নথি গোয়েন্দারা পাচ্ছেন তা কি ওনারা পাঠিয়ে দিচ্ছেন? আজ অবধি আমি এই কারণে কিছু বলিনি কারণ একটা তো প্রসেস থাকে তদন্তের। আমি তো অভিযুক্ত নই এই কেসের। আমায় যতবার ডেকেছে বয়ান রেকর্ড করার জন্য। আমি আশ্চর্য হলাম এমন একটা সেনসিটিভ নথি কীভাবে বাইরে এলে।” নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে তারকা প্রার্থী বলেন, “দেব নামের লক্ষ মানুষ হতে পারে। যে জিনিসগুলি দেখানো হয়েছে আমার নয়। আমি ওই মানুষ নই। যে ৫০ লক্ষ টাকা দেখানো হয়েছে, সেই টাকা ৮ থেকে ৯ মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু দীপক অধিকারী (দেব) ভাবতে পারছে না এই নথি শুভেন্দু অধিকারীর কাছে গেল কিভাবে।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের