সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। আজ লোকভবনে মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে SIR সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দাবিপত্র জমা দিল পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই কর্মসূচিতে বিজেপির বিধায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রতিনিধিরা।
বিজেপির অভিযোগ, রাজ্যে জেলা শাসকের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ও I-PAC-এর যোগসাজশে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে হয়রানি করা হচ্ছে। সামান্য নামের বানান, বয়স কিংবা ঠিকানার ত্রুটি দেখিয়ে ভোটারদের ভয় দেখানো ও গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে বলে দাবি তাদের।
দলীয় নেতৃত্বের বক্তব্য, গণতন্ত্রে ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বিজেপি চায়—মৃত ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ ভোটার তালিকা। তবে অভিযোগ উঠেছে, রাজ্য প্রশাসনের একাংশ রাজনৈতিক নির্দেশে BLO-দের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের নাম, বয়স ও ঠিকানায় ত্রুটি তৈরি করে ভোটারদের সমস্যায় ফেলার চেষ্টা করছে।
দাবিপত্রে বিজেপির মূল দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে—
১) বৈধ ভোটারদের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
২) প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
৩) রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকা নিয়ে কারচুপি বন্ধ করতে হবে।
এদিকে, এই দাবিপত্র জমা দেওয়ার মাধ্যমে SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
রেশন ব্যবস্থায় ডিলারদের ‘শোষণ’, হ্যান্ডেলিং লসে ক্ষতি, সার্ভার সমস্যায় নাজেহাল—ক্ষোভ উগরে দিলেন বিপ্লব মজুমদার