সোমালিয়া ওয়েব নিউজ : দেশটির এনগা প্রদেশের কাওকালাম গ্রামে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্স’র।জানা গেছে, গভীর ঘুমে আছন্ন থাকাকালীন চোখের পলকে মাটির তলায় চলে যায় গোটা গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই তখন ঘুমে আছন্ন। পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে এই ভয়াবহ ভূমিধস হয়েছে। এরফলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা । এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০০ জন। অস্ট্রেলিয়ার তরফে জানান হয়েছে, ভয়াবহ ভূমিধসের কারণে পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রামে ১১৮২ টি বাড়ি ভেঙে পড়েছে। প্রায় ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। তাই মৃতের দেহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ভূমিধসের কারণে মহাসড়কে প্রবেশ বন্ধ হয়ে গেছে। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার চালান হচ্ছে। এই ভূমিধসের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী জেমস মারাপ বলেছেন, বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী এবং পূর্ত ও মহাসড়ক বিভাগ ঘটনাস্থলে রয়েছে। এখান থেকেই স্পষ্ট যে ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কাওকালাম গ্রামে। উল্লেখ্য, গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ভূমিধসের ঘটনা ঘটেছিল । আর তাতে ২৩ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ফের পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভুমিধসের ঘটনা ঘটে। বলা বাহুল্য, ২০২২ সালে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউগিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে। এদিকে, ব্যারিক গোল্ড পরিচালিত পোরগেরা সোনার খনির কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে এই ভূমিধস।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা