সোমালিয়া ওয়েব নিউজঃ সাধারণ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (HRW)। সংস্থার ১৪ জানুয়ারির প্রকাশিত প্রতিবেদনে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশের সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, নির্বাচনের আগে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দুর্বল জনগোষ্ঠীর উপর আক্রমণ বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৌলিক মানবাধিকার রক্ষায় ব্যর্থতার প্রমাণ। নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের ঘাটতির কথাও উল্লেখ করেছে মানবাধিকার সংগঠনটি।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং আক্রান্তদের সুরক্ষা নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। একই সঙ্গে, আসন্ন নির্বাচনের আগে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলের নজরদারিরও প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

![]()

More Stories
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা
মার্কিন–ইজরায়েল যৌথ হামলায় কাঁপছে ইরান, ২৪ প্রদেশে ১২০০ বোমা; পাল্টা হামলায় ৯ দেশ লক্ষ্যবস্তু