সোমালিয়া ওয়েব নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা ও অভিবাসন আইন কার্যকর করার অংশ হিসেবে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। এই সিদ্ধান্তের আওতায় বিভিন্ন ধরনের ভিসা বাতিল করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট ভিসা ও বিশেষ ভিসা রয়েছে।
বিদেশ দপ্তরের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ভিসার মধ্যে রয়েছে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা। পাশাপাশি, প্রায় আড়াই হাজার বিশেষ ভিসা বাতিল করা হয়েছে, যেগুলি মূলত ফৌজদারি কার্যকলাপ প্রতিরোধে মার্কিন আইন বলবৎকারী সংস্থাগুলিকে সহায়তার জন্য ইস্যু করা হয়েছিল।
মার্কিন প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে এবং সন্দেহজনক বা আইন লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পড়ুয়া ও বিভিন্ন বিশেষ কর্মসূচির আওতায় যুক্ত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ বাড়লেও, মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে যে আইন মেনে চলা ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভবিষ্যতেও অভিবাসন সংক্রান্ত নজরদারি আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিয়েছে বিদেশ দপ্তর।

![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন