সোমালিয়া ওয়েব নিউজ; হাওড়া ডাক বিভাগের পক্ষ থেকে “Clean Environment for sustainable life” থিমের ওপর পিকচার পোস্ট কার্ড প্রকাশ করা হলো। হাওড়া জেলার হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের গ্রেট বেনিয়ান ট্রি, দেউলটিতে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি, মদনমোহন মন্দির, গাদিয়াড়া, আটান্ন গেট ও সাঁতরাগাছি পাখিরালয় এই গুরুত্বপূর্ণ স্থানগুলির ওপর আট’রকমের পিকচার পোস্ট কার্ড প্রকাশিত হয়েছে গতকাল।হাওড়ার শরৎ সদনে এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ বেঙ্গল রিজিওনের পোস্টমাস্টার জেনারেল শশীশালিনী কুজুর। এই বিশেষ উদ্যোগ হাওড়া জেলার পর্যটন শিল্পকে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা