September 27, 2026

জমি সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকারের অত্যাধুনিক প্রযুক্তি।

সোমালিয়া ওয়েব ডেস্ক; কারচুপি করে জমি সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ‘ব্লক চেন’ নামে ওই পদ্ধতির মাধ্যমে জমি সংক্রান্ত যে কোনো দুর্নীতি রোখা যাবে বলে ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গেছে।জমির চরিত্র পরিবর্তন করার ক্ষেত্রে একাধিক ধাপ রয়েছে। ব্লক চেন পদ্ধতি ব্যবহার করলে একটি ধাপ বাদ দিয়ে পরের ধাপে যেতে গেলেই, সম্পূর্ণ প্রক্রিয়াটি খারিজ হয়ে যাবে। একইসঙ্গে যারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকরাও চিহ্নিত হয়ে যাবেন।পাশাপাশি, বর্তমানে খাজনা জমা, মিউটেশনের আবেদন, জমির চরিত্র বদলের আবেদনসহ একাধিক অনলাইন পরিষেবা ইতিমধ্যে চালু করেছে রাজ্য। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে দীর্ঘ সময় লাগার অভিযোগের প্রেক্ষিতে, মডিউলগুলি নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে জমি সংক্রান্ত অনলাইন পরিষেবা দেওয়ার গতি বৃদ্ধি পাবে।

Loading