সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতায় গতকাল আইন ও বিচার মন্ত্রক আয়োজিত ইন্ডিয়াস প্রগ্রেসিভ পাথ ইন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ঔপনিবেশিক ভাবধারা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে মানুষকে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দিতেই নতুন তিন ফৌজদারি বিধি তৈরি করা হয়েছে বলে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী জানিয়েছেন। করে তিনি বলেন, দেশ- কাল পরিস্থিতি অনুযায়ী আইন পরিবর্তন করতে হয়। ব্রিটিশ আমলের দমনমূলক ফৌজদারি আইনগুলি সংশোধনের দীর্ঘদিন ধরে দাবি উঠেছিল। তাকে মান্যতা দিয়েই ভারতীয় ন্যায় সংহিতা,ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধীনিয়ম ২০২৩ নামের নতুন তিন বিধি প্রণয়ন করা হয়েছে। যা আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হবে। এবং উপনিবেশিক দমনমূলক ফৌজদারি বিধির পরিবর্তে মানুষকে যুগোপযোগী, দ্রুত ও ত্রুটিহীন ন্যায় বিচার পাওয়ার অধিকার দেবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, দেড়শ বছরের শাসনকালে উপনিবেশিক শাসকরা স্থানীয় মানুষের প্রচলিত আইন, অধিকার, দাবিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের সুবিধার জন্য ফৌজদারি বিধি তৈরি করেছিল। স্বাধীনতার প্রায় আট দশক পর দেশ যখন শিল্প শিক্ষা প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে বহুদূর এগিয়ে গেছে তখন আইন ও বিচার ব্যবস্থা কচ্ছপের গতিতে পিছিয়ে থাকতে পারে না।কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের সচিব রাজীব মণি, কেন্দ্রীয় আইন কমিশনের সদস্য সচিব রীতা বশিষ্ঠ গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
![]()

More Stories
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর অংশগ্রহণ