সোমালিয়া ওয়েব নিউজ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল নতুন দিল্লীতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রী। ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, সেনাপ্রধান জেনারেল পদে মনোনীত জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সশস্ত্র বাহিনীর মহানির্দেশক, জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব ও ডিজিপি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমরনাথ যাত্রার প্রস্তুতিও পর্যালোচনা করেন। যাত্রা শুরু হচ্ছে জুন মাসের ২৯ তারিখ থেকে, চলবে আগামী ১৯শে আগস্ট পর্যন্ত।
![]()

More Stories
চা শ্রমিকদের প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, লোকসভায় তোপ নির্মলা সীতারামণের
ছত্তিশগড়ে বড় সাফল্য: আত্মসমর্পণ ১৮ মাওবাদীর, ধরা দিল শীর্ষ নেতা পাপা রাও
ধর্ম পরিবর্তন করলেই হারাতে হবে তফসিলি জাতির মর্যাদা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে শোরগোল দেশজুড়ে