সোমালিয়া ওয়েব নিউজ: দক্ষিণবঙ্গের মানুষ অস্বস্তিকর ভ্যাপসা গরমে জেরবার। দক্ষিণবঙ্গের মানুষকে বর্ষার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ৪-৫ দিনের মধ্যে কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।অন্যদিকে, বাংলাদেশের উত্তরে ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে। উত্তর-পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এও ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। পাহাড়ে অবিরাম বৃষ্টিতে তিস্তা-তোর্সা, জলঢাকা, মহানন্দা সহ বিভিন্ন নদীর জল বাড়ছে হু হু করে ।
![]()

More Stories
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর অংশগ্রহণ