September 17, 2026

EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী

সোমালিয়া ওয়েব নিউজ: কর্মীদের সামাজিক সুরক্ষা আরও সম্প্রসারণের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র আওতায় আসার ক্ষেত্রে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে আরও বেশি সংখ্যক বেসরকারি ও প্রাতিষ্ঠানিক কর্মী বাধ্যতামূলকভাবে EPFO-র সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন। সরকারি হিসাব অনুযায়ী, এর ফলে অতিরিক্ত ৫১ লক্ষেরও বেশি কর্মী EPFO-র আওতাভুক্ত হতে পারেন। বেতনসীমা বৃদ্ধির ফলে নতুন করে অন্তর্ভুক্ত কর্মীরা প্রভিডেন্ট ফান্ডের পাশাপাশি অবসরকালীন সঞ্চয় এবং সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় আসার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে EPFO-র আওতা আরও বিস্তৃত করার দাবি উঠছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে সংগঠিত ক্ষেত্রে কর্মরত তুলনামূলক কম বেতনের আরও বহু কর্মী ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার সঙ্গে যুক্ত হতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Loading