September 17, 2026

রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক

সোমালিয়া ওয়েব নিউজ: দেশজুড়ে PM বিশ্বকর্মা কর্মসূচি তিন বছর পূর্ণ করলেও এবারই প্রথম এই প্রকল্পে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই রাজ্যে এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর এবার প্রকল্পের উপভোক্তাদের হাতে সরাসরি সরকারি সহায়তা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারের এমএসএমই দপ্তরের অতিরিক্ত সচিব তথা ডেভেলপমেন্ট কমিশনার ড. রজনীশ জানিয়েছেন, ত্রিস্তরীয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন এমন প্রায় ৩ হাজার উপভোক্তাকে আগামীকাল কলকাতায় আয়োজিত মূল অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যে লক্ষ্য নিয়ে PM বিশ্বকর্মা যোজনা শুরু হয়েছিল, মাত্র আড়াই বছরের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ঐতিহ্যবাহী কারুশিল্প ও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কারিগরদের আর্থিক ও প্রযুক্তিগতভাবে সহায়তা করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়। রাজ্যে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হওয়ায় আগামী দিনে আরও বহু কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তা এর আওতায় আসবেন বলে প্রশাসনিক মহলের আশা।

Loading