September 17, 2026

বালি-কয়লা-পাথর-সহ বিভিন্ন খাতে রাজস্ব আদায়ে বড় বৃদ্ধি, চার মাসে আয় ৫৬৭ কোটি টাকার বেশি

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে বালি, কয়লা, পাথর-সহ বিভিন্ন খনিজ সম্পদ, ভূমি রাজস্ব এবং সরকারি জমির লিজ বাবদ রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৬ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত চার মাসে এই সমস্ত খাতে মোট ৫৬৭ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এবারের রাজস্ব আদায়ের পরিমাণ ৩২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক পরিসংখ্যান বলছে, শুধু সামগ্রিক হিসাবেই নয়, মাসভিত্তিক রাজস্ব আদায়ের ক্ষেত্রেও ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বালি, কয়লা ও পাথরের মতো খনিজ সম্পদের রাজস্ব, ভূমি রাজস্ব এবং সরকারি জমির লিজ থেকে আয় বৃদ্ধির ফলে রাজ্যের নিজস্ব রাজস্ব সংগ্রহে ইতিবাচক প্রভাব পড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে নজরদারি ও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন খাতে আদায় প্রক্রিয়াকে আরও কার্যকর করার ফলেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে।

Loading