September 17, 2026

মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল

সোমালিয়া ওয়েব নিউজ: ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ ডিজেল। সূত্রের খবর, প্রায় ৪ হাজার মেট্রিক টন, অর্থাৎ ৪০ লক্ষ ৭০ হাজার লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। দুই দেশের মধ্যে ২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ১৫ বছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় ২০ লক্ষ টন ডিজেল আমদানি করবে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের ফলে পরিবহণের সময় ও খরচ কমার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও এর প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Loading