সোমালিয়া ওয়েব নিউজঃ ব্রিকস গোষ্ঠীর আগামী ২০ বছরের জন্য নতুন এজেন্ডা তৈরির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গত দুই দশকে ব্রিকস বিশ্বমঞ্চে নিজস্ব পরিচিতি তৈরি করেছে। ভারতের ব্রিকস সভাপতিত্বের মূল লক্ষ্য জনগণকেন্দ্রিক উন্নয়ন। স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন—এই চারটি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতি বছর সভাপতিত্ব পরিবর্তন হলেও গোষ্ঠীর সাংগঠনিক গতি বজায় রাখতে একটি বিশেষ কাঠামো গড়ে তোলারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ব্রিকসের নিজস্ব কাজকর্মকে আরও আধুনিক ও কার্যকর করে আগামী দিনের নতুন পথচলা শুরু করার আহ্বান জানান তিনি।

![]()

More Stories
ছ’বছর পর চীন-ভারত নিয়মিত বিমান পরিষেবা পুনরায় চালুর ঘোষণা
নয়াদিল্লিতে শুরু অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন
অনূর্ধ্ব ১৮-দের সোশাল মিডিয়া থেকে সুরক্ষায় আবেদনে শুনতে রাজি সুপ্রিম কোর্ট