September 15, 2026

দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়

সোমালিয়া ওয়েব নিউজঃ ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে দু’হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও ধরনের চার্জ নিতে পারবে না ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট সিস্টেম প্রোভাইডাররা। একই সঙ্গে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে দু’হাজার টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রেও কোনও চার্জ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে Payment and Settlement Systems Act, 2007-এর আওতায় গতকাল একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে UPI এবং RuPay ডেবিট কার্ডের লেনদেনে কোনও অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো যাবে না গ্রাহকদের উপর। এর ফলে ছোট অঙ্কের ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Loading