September 15, 2026

প্রথম মাসেই আয়ুষ্মান ভারতে ৫০ হাজারের বেশি মানুষ চিকিৎসা পেলেন

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে চালু হওয়ার পর প্রথম এক মাসেই আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন তালিকাভুক্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার খরচ মেটাতে স্বাস্থ্যবিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ২৮ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যে বিপুল সংখ্যক মানুষ প্রকল্পের সুবিধা পাওয়ায় রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Loading