সোমালিয়া ওয়েব নিউজঃ রাতের ডিউটিতে ভিলেজ পুলিশের সতর্কতা ও উপস্থিত বুদ্ধিতে খুনের ঘটনার কিনারা করতে বড় সাফল্য পেল পুরুলিয়া পুলিশ। কর্তব্যরত অবস্থায় সন্দেহজনক একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালাতেই পিছনের আসনে একটি মৃতদেহ দেখতে পান বলরামপুর থানার ভিলেজ পুলিশ লক্ষ্মীকান্ত কুমার। ঘটনাটি গত ১২ সেপ্টেম্বর রাতের। সন্দেহ হওয়ায় বাইকটি থামিয়ে তল্লাশি চালানোর পরই বিষয়টি তাঁর নজরে আসে। মুহূর্তের মধ্যে বলরামপুর থানায় খবর দেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকেও ঘটনাটি জানান তিনি। তাঁর তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয় এবং ঘটনায় জড়িত একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দায়িত্ব পালনে অসাধারণ সতর্কতা, উপস্থিত বুদ্ধি ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দেওয়ায় লক্ষ্মীকান্ত কুমারকে গতকাল নিজের চেম্বারে শংসাপত্র দিয়ে সম্মানিত করেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ। তাঁর এই ভূমিকার প্রশংসা করে পুলিশ সুপার জানান, রাতের ডিউটিতে ভিলেজ পুলিশের এমন সতর্কতা ও দায়িত্ববোধ নিঃসন্দেহে প্রশংসনীয়।

![]()

More Stories
প্রথম মাসেই আয়ুষ্মান ভারতে ৫০ হাজারের বেশি মানুষ চিকিৎসা পেলেন
পুজোর পর বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, জানালেন পরিবহণমন্ত্রী
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র—আজও যাঁর গল্পে বেঁচে থাকে বাংলার মানুষ