September 27, 2026

তামিলনাড়ুর বিষমদ কান্ডে মৃত্যু

সোমালিয়া ওয়েব নিউজ: আবারো বিষ মদ , তামিলনাড়ুর কাল্লপুরিচিতে বিষমদ কান্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে- ৫৫। গতকাল জেলাশাসক এম এস প্রশান্ত জানান, বিষমদ পান করা ১৯৩ জনের মধ্যে ১৪০ জন আপাতত বিপন্মুক্ত। যদিও তাঁদের মধ্যে কয়েকজন ভেন্টিলেশনে রয়েছে। এই ঘটনায় রাজ্যের CID, ৭’জনকে গ্রেপ্তার করেছে। অসুস্থদের চিকিৎসায় বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে ৫৬ জন ডাক্তারকে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, সরকার এই ঘটনায় অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের সম্পূর্ণ শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করবে। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। তিরুচিরাপল্লীর কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়ে আড়াইশ’ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

Loading