সোমালিয়া ওয়েব নিউজ: ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের বীর সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় সেনা, লাদাখের খালুবার যুদ্ধ স্মারক পর্যটকদের জন্য খুলে দিয়েছে। এবছর কারগিল দিবস উদযাপনের আগে এই উদ্বোধনী অনুষ্ঠান ফরেভার ইন অপারেশনসের অঙ্গ। দেশ আগামী ২৬ শে জুলাই কারগিল বিজয় দিবসের ২৫ তম বার্ষিকীর উদযাপন করবে। আরিয়ান উপত্যকায় অবস্থিত এই স্মারকে কারগিল যুদ্ধের সময় বীর সৈনিকদের সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতি ধরে রাখা আছে। অপারেশন বিজয়ের সময়, ১/১১ গোর্খা রাইফেলসের লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডেকে নির্দেশ দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের বাটালিকের খালুবার রিজ খালি করার জন্য। ১৯৯৯ সালের ৩রা জানুয়ারি যখন তাঁর কোম্পানি এগোচ্ছিল, তাদের উপর শত্রুপক্ষ হামলা করে। তিনি বীরত্বের সঙ্গে শত্রুদের উপর পাল্টা হামলা চালান, চারজন শত্রুকে নিকেশ করেন এবং দুটো বাঙ্কার ধ্বংস করেন। হামলার জেরে তাদের কাঁধে এবং পায়ে আঘাত লাগে, তিনি প্রথম বাঙ্কারের কাছে এসে হাতাহাতি লড়াই করেন, সেই লড়াইয়ে আরও দু’জনকে নিকেশ করেন এবং বাঙ্কার খালি করেন। এরপর একের পর এক বাঙ্কার খালি করতে থাকেন তিনি ও তাঁর টিম, যতক্ষণ না তাঁর কপালে মারাত্মক আঘাত লাগে। তাঁর সাহস দেখে অনুপ্রাণিত হয়ে, তাঁর বাহিনী শত্রুপক্ষের উপর একেরপর এক হামলা চালাতে থাকে এবং শেষ পর্যন্ত পোস্ট দখল করে। সর্বাধিক সাহসিকতা এবং ত্যাগের জন্য, তাঁকে পরম বীর চক্র (মরণোত্তর) দেওয়া হয়।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার