সোমালিয়া ওয়েব নিউজ: বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরভূম থেকে প্রায় ৪০ জনের একটি শিকারি দল গ্রামে গ্রামে ঝোপ জঙ্গল থেকে বনবিড়াল, গোসাপ, বেজী, কাঠবিড়ালি, খটাস,পায়রা ইত্যাদি শিকার করে নিয়ে যাচ্ছিল।পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোমরপুর ও তার আশপাশ থেকে গতকাল সন্ধ্যায় বন্য জীব জন্তু ও পাখি শিকারের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর। উদ্ধার হয়েছে শতাধিক পশু পাখির দেহ। কয়েকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধৃতরা সকলেই বীরভূমের বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বনদপ্তর অভিযান চালিয়ে তাদের ধরে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা