সোমালিয়া ওয়েব নিউজ: অম্বুবাচী মেলা উপলক্ষ্যে অসমের কামাখ্যা মন্দিরে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তরপূর্ব সীমান্ত রেল গুয়াহাটি ও ডালখোলার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি তে স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ সহ ২০ টি কোচ থাকবে। এবং যাত্রাপথে উভয় দিকে স্পেশাল ট্রেনটি কামাখ্যা, Dudhnai, Goalpara টাউন, Abhayapuri, Chapar, Bilasipara, Gauripur, Goalakganj, তুফানগঞ্জ, নিউ কুচবিহার, মাথাভাঙ্গা, নিউ চ্যাংড়াবাঁধা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিশানগঞ্জ স্টেশনে থামবে বলে NF রেল সূত্রের খবর। 05674 গুয়াহাটি – ডালখোলা স্পেশাল ট্রেন আজ (২৩ জুন) , আগামীকাল ( ২৪ জুন) এবং ২৬ জুন প্রতিদিন রাত ১১ টা ৫৫ মিনিটে গুয়াহাটি ছেড়ে পরদিন সকাল ৯ টা ১৫ মিনিটে ডাল খোলা পৌঁছাবে। বিপরীত অভিমুখে 05673 ডালখোলা – গুয়াহাটি স্পেশাল ট্রেন ২৪, ২৫ এবং ২৭ জুন প্রতিদিন সকাল ৯ টা ৪৫ মিনিটে ডাল খোলা ছেড়ে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় গুয়াহাটি পৌঁছাবে।
![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন