সোমালিয়া ওয়েব নিউজ: নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাংলাদেশে সক্রিয়, আনসার আল ইসলামের শাখা ‘শাহাদাত’-এর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সংগঠনের প্রধান মহম্মদ হাবিবুল্লাহকে গতরাতে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ দুর্গাপুর এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আলকায়দার সঙ্গে এইজঙ্গি সংগঠন যুক্ত বলে খবর। ভারত ও বাংলাদেশে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডেও তারা জড়িত রয়েছে। এই দলের সদস্যরা নিজের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ সাংকেতিক মাধ্যম “BiP” ব্যবহার করে থাকে। এরা দু-দেশের নাশকতামূলক কাজের সঙ্গেজড়িত। কম্পিউটার সায়েন্সের ছাত্র হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউএপিএ সহঅন্য কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। তার মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে বছর কুড়ির ওই যুবক মানকর, কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে।
![]()

More Stories
সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত