সোমালিয়া ওয়েব নিউজ: ভারত কেশরী শ্রদ্ধেয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস উপলক্ষ্যে কাঁথিতে ওনার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। শ্রীরামপুর বিজেপি কার্যালয়ে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষ্যে জলপাইগুড়ির হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগে ফল বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে। বলিদান দিবস উপলক্ষ্যে জেলায় জেলায় ওনার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন জানালেন বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। ভারত কেশরী শ্রদ্ধেয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় এবং দেশবন্ধু মেমোরিয়াল পার্ক(কেওড়াতলা মহাশ্মশানে) তাঁহার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে ওনার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা