মুখ্যমন্ত্রীর নির্দেশে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়ার জন্য কৃষি দফতর বাড়ি বাড়ি গিয়ে চাষিদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করেছে। মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান, হুগলী, উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার মতো পেঁয়াজ উৎপাদনকারী জেলায় চাষিদের কাছ থেকে এই পেঁয়াজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। ৪৬৮টি সুফল বাংলা স্টল থেকে তা বাজারের তুলনায় দু’টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে রাজ্যে চার হাজার পেঁয়াজ গোলা রয়েছে। এই ধরনের গোলা তৈরির ক্ষেত্রে খরচ হয় প্রায় দেড় লক্ষ টাকা। রাজ্যে আরও এক হাজারটি পেঁয়াজ গোলা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ