সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিল যুদ্ধ স্মৃতি সৌধে যান। কর্তব্য পালন করতে গিয়ে যে জওয়ানরা সর্বোচ্চ আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান শ্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেক ভারতীয়ের কাছে এটি একটি বিশেষ দিন। যারা দেশকে রক্ষা করেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানানোর দিন। প্রধানমন্ত্রী আজ শিনকুন লা সুড়ঙ্গ প্রকল্পেরনির্মাণের কাজও শুরু করবেন। লেহ-র সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। ৪.১ কিলোমিটার দীর্ঘ টুইন টিউব টানেলটি নিমু-পাদুম-দারচা রোডে প্রায় ১৫ হাজার ৮০০ফুট উচ্চতায় নির্মিত হবে যাতে লেহ-তে সমস্ত আবহাওয়ার যোগাযোগ বজায় থাকে। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কার্গিল বিজয় দিবস উপলক্ষে বীর সেনানীদের শৌর্য্যকে স্মরণ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ লেখেন, হিমালয়ের দূর্গম অঞ্চলে যে ভাবে সেনা জওয়ানরা বীরত্বের প্রদর্শন করে শত্রুপক্ষকে পিছু হঠতে বাধ্য করেছিল তার জন্য দেশ কৃতজ্ঞ। দেশ বাসী তাদের আত্মবলিদান ও সাহসের কথা কোনদিন ভুলবে না বলেও উল্লেখ করেন তিনি। বিজেপি পরিষদীয় দল আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় তাঁদের কক্ষে কার্গিল বিজয় দিবস পালন করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পরিষদের দলের সদস্যরা ‘অপারেশন বিজয় ‘-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এই উপলক্ষে ২৫টি প্রদীপ প্রজ্জলন ও এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস