সোমালিয়া ওয়েব নিউজ: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দিল্লী রওনা হয়েছেন। তবে আগামীকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে তিনি যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। গতকাল মুখ্যমন্ত্রীর দিল্লী যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন তিনি। বিমানবন্দরে মমতার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিকে, শনিবারের বৈঠকের আগেই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ জানিয়ে নীতি আয়োগকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, সামাজিক প্রকল্প ছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা এক লক্ষ ৭১ হাজার কোটি টাকা। রাজ্যকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি নবীকরণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লীতে পৌঁছে দলের সাংসদদের সঙ্গে দেখা করেন। বিজেপি শাসিত এনডিএ সরকারের বৈষম্যের বিরুদ্ধে সংসদের ভিতরে লড়াই করে যাওয়ার কথা বলেছেন বলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি দলের সাংসদদের ঐক্যবদ্ধভাবে নিপীড়িত ও বঞ্চিতদের জন্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা