সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল এর নভি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় সকালে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে ,আহত হয়েছেন আরো দুজন। নভি মুম্বাই পুরসভার কমিশনার কৈলাস শিন্দে জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, পুলিশ এবং পুরসভার আধিকারিকরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ১৩ টি শিশু সহ ৫২ জনকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে,ভেঙে পড়া বাড়িটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আহত দুজনকে। বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। যানজটে নাকাল সাধারণ মানুষ। মহারাষ্ট্রের বিভিন্ন অংশে টানা কয়েকদিন ধরে প্রবল বর্ষণ চলছে। এই ঘটনার তদন্ত হবে বলে তিনি জানিয়েছেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার