February 5, 2026

বিভিন্ন রাজ্যে নতুন রাজ্যপাল

সোমালিয়া ওয়েব নিউজ: বিভিন্ন রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার হরিভাউ কিসানরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার হরিভাউ কিসানরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে। সিকিমের রাজ্যপাল হচ্ছেন রাজস্থানের প্রাক্তন রাজ্যসভা সাংসদ ওমপ্রকাশ মাথুর। ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার। অসমের প্রাক্তন লোকসভা সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে। প্রাক্তন আইএএস অফিসার কে কৈলাশনাথনকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর করা হয়েছে। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী সি এইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছে। আসামের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক নিয়োগ করা হয়েছে। লক্ষ্মণ প্রসাদ আচার্য যিনি বর্তমানে সিকিমের রাজ্যপাল, তাকে আসামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে এবং মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে।

Loading