সোমালিয়া ওয়েব নিউজ: হাওড়া থেকে ছেড়ে যাওয়া ১২৮১০ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস – সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খন্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আজ ভোর পৌনে চারটে নাগাদ বেলাইন হয়। ২জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত ২০ জন। জোর কদমে উদ্ধার কাজ চলছে , স্থানীয়রা উদ্ধার কার্যে সাহায্য করছে। বাতিল একাধিক ট্রেন। এই ঘটনায় বিরোধীরা রেলকেই দায়ী করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স হ্যান্ডেলে বলেছেন– ” ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! হাওড়া- ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগে আজ ভোরে মুম্বাই মেল লাইনচ্যুত, একাধিক মৃত্যু এবং বিপুল সংখ্যক আহতের দুঃখজনক পরিণতি।আমি গম্ভীরভাবে জিজ্ঞাসা করি: এটাই কি শাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না?!আমার হৃদয় শোকাহত পরিবারের প্রতি, আত্মীয়দের প্রতি সমবেদনা জানাই।”
রেলের তরফে বেশকিছু হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে।
সেগুলি হল —
Tatanagar: 06572290324
Chakradharpur: 06587 238072
Rourkela: 06612501072/ 06612500244
Howrah: 9433357920/ 03326382217
Jharsuguda: 06645-272530
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড