সোমালিয়া ওয়েব নিউজ: কেরালার ওয়েনাড়ে আজ ভোর রাতে প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় এখনো পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। শতাধিক লোকধংসস্তূপের নীচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্ডাক্কাইলের ঐ ঘটনায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। ত্রাণ কাজে সাহায্যের জন্য বায়ুসেনা একটি এমআই সেভেন্টিন এবং একটি এএলএইচ হেলিকপ্টার সুলুর থেকে সেখানে যাচ্ছে। অত্যধিক বৃষ্টিরফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। লোকসভার বিরোধী নেতা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নজানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সবরকম পদক্ষেপ করা হয়েছে। ভূমিধসের খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী বিজয়নের সঙ্গে টেলিফোনে কথাবলেছেন। কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন তিনি। নিহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী মোদী মৃতদেরপরিবারের প্রতি সমবেদনা জানান।
![]()

More Stories
সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত