সোমালিয়া ওয়েব নিউজ: দিল্লী পৌরসভা ওল্ড রাজেন্দ্রনগর এলাকার বেসমেন্টে চলা ১৩ টি সিভিল সার্ভিসেসের কোচিং সেন্টার সিল করে দিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বেসমেন্টের তিনটি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। দিল্লি পুরনিগমের একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে করোল বাগ জোনের এক সহকারী ইঞ্জিনিয়ারকে।গত শনিবার বেসমেন্টের জমে থাকা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন ছাত্রের মৃত্যুর ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়।এই ঘটনার পর ওল্ড রাজেন্দ্র নগর এলাকায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দিল্লীতে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল সাত। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন, ধৃতদের মধ্যে চার জন বেসমেন্টের মালিক। বাকি একজন সেই ব্যক্তি যার গাড়ির ধাক্কায় বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রাথমিক অনুমান। ঐ বেসমেন্টে ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না বলে তিনি জানান। এই ঘটনায় দিল্লি পুরনিগমের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস