সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্লাস্টিক দূষণ অত্যন্ত ক্ষতিকর, একথা সকলেরই জানা। তাই পৃথিবীর অনেক দেশেই পরিবেশ দূষণের কারণে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত তৈরি প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। আমাদের দেশের বহু শহর এবং পর্যটন কেন্দ্রেও এ ধরনের প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা আছে। আরামবাগ শহরেও বেশ কিছুদিন আগে রীতিমতো ঘটা করে এই প্লাস্টিক নিষিদ্ধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দোকানে হানা দিয়ে ওই প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় এবং আগামী দিনে তা যাতে আর ব্যবহার না করা হয় সে ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করা হয়। কিন্তু দেখা গেল কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই আবার বাজার ছেয়ে গেল সেই প্লাস্টিকে। এখন তো আরামবাগ শহরে প্রকাশ্যেই অবাধে ওই নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার চলছে। অথচ জলনিকাশি ব্যবস্থা ভেঙে দেওয়ার ক্ষেত্রে এই নিষিদ্ধ প্লাস্টিকের জুড়ি মেলা ভার। কারণ অনেকেই ব্যবহারের পর এই ধরনের প্লাস্টিক ছুঁড়ে ফেলে দেয়। আর সেই প্লাস্টিক উড়তে উড়তে নর্দমাতে গিয়ে পড়ে। তারপর সেই নর্দমার পথে বাধা সৃষ্টি করে জল এবং জঞ্জালকে আটকে দেয়। ফলে জল নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়। বিভিন্ন জায়গা জলমগ্ন না হওয়ার ক্ষেত্রে এ ধরনের পরিতক্ত প্লাস্টিকের ভূমিকাও কম নয়। তাই শুধুমাত্র আই ওয়াশের জন্য না হয়ে যদি সত্যি কারেরই এ ধরনের প্লাস্টিক নিষিদ্ধ করা যায়, তাহলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে তেমনি অন্যদিকে জল নিকাশি ব্যবস্থাও অনেকটাই সাবলীল হয়ে উঠবে।
![]()

More Stories
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প
‘গরিবের পোস্ত’ তিল চাষে আশার আলো, তবে আগাছার দাপটে চিন্তায় কৃষক