সোমালিয়া ওয়েব নিউজ: কেরালায় ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৪-তে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন আজ দুর্ঘটনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ২২৫ জন নিখোঁজ। সেনা, নৌ ও বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ যুদ্ধাকালীন তত্পরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। ওয়েনাড়ে ৫০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ৭ হাজার জনকে। চার কলাম প্রতিরক্ষা নিরাপত্তা কোর সেন্টার এবং আঞ্চলিক সেনা ব্যাটেলিয়ান এলাকায় রয়েছে। মাটি সরানোর সরঞ্জাম এবং বেইলি ব্রীজের প্রথম সেটটি আজ ওয়েনাড়ে পৌঁছেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মুন্ডাক্কাই, চুরালপাড়া, ভেলারিমালা ও পথুকালু।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড