সোমালিয়া ওয়েব নিউজ: আজ বেলা পৌনে বারোটা নাগাদ নুমালিগড় রিফাইনারিতে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়িটির দুটি ওয়াগন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে উত্তরবঙ্গে রাঙাপানি স্টেশনের কাছে ঐ এলাকাতেই বেলাইন হলো তেলের ট্যাংকার বোঝাই একটি মালগাড়ি। খবর পেয়ে সঙ্গে রেল কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়াগন দুটিকে লাইনে তোলার কাজ শুরু করেন। ঘন্টা খানেক পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাঙ্গাপানিতে আজকের মালগাড়ি দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, যা হচ্ছে তা নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। কারণ মাত্র ছ সপ্তাহ আগে একই জায়গায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

![]()

More Stories
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
দুর্গাপূজার আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরের মধ্যে মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ধ্বংস প্রায় ২ লক্ষ বোতল অবৈধ কাশির সিরাপ