সোমালিয়া ওয়েব নিউজ: আজ সকালে এক হাজার ৬৫৪ জন পূণ্যার্থীর আরও একটি দল জম্মুর বেস ক্যাম্প থেকে উপত্যকার উদ্দেশে রওনা দিয়েছে। চলতি অমরনাথ যাত্রায় রেকর্ড ৪ লক্ষ ৭১ হাজারের বেশি পূণ্যার্থী পবিত্র গুহা মন্দির দর্শণ করেছেন। এব্যাপারে গত বছরের রেকর্ড ভেঙে গেছে। অমরনাথ যাত্রার সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, গত বছর মোট ৪ লক্ষ ৪৫ হাজার পূণ্যার্থী অমরনাথ গুহা মন্দির দর্শণ করেছিলেন। ১৭টি গাড়িতে করে ৪৫৬ জন বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেছেন। অন্যদিকে এক হাজার ১৯৮ জন যাত্রী ৩ টি গাড়িতে নুনওয়ান-পাহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছেন।
![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন