সোমালিয়া ওয়েব নিউজ: আজ বাঁকুড়ার কোতুলপুর থানার চন্ডীপুর এলাকায় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে জখম ২৫ জন পুণ্যার্থী। আহতদের দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিক আপ ভ্যানে চড়ে জনা ২৫ পুণ্যার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাস্তায় চন্ডীপুরের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি উল্টে যায়। ঘটনায় রাস্তার পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়েন পুণ্যার্থীরা। প্রথমে স্থানীয়রা ও পরে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যায়।

![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা