সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য মন্ত্রিসভায় গতকাল কিছু রদবদল করা হয়েছে। দায়িত্ব বেড়েছে কয়েকজন মন্ত্রীর। রাজ্যের নতুন সেচমন্ত্রী হয়েছেন মানস ভুইঞাঁ। একই সঙ্গে জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও তিনি পালন করবেন। আগে সেচ ও শিল্প পুনর্গঠন দফতর ছিল পার্থ ভৌমিকের হাতে। তিনি এখন ব্যারাকপুরের সাংসদ। তাই তাঁর হাতে থাকা দুটি দফতর ভাগ করে মানস ভুঁইয়া ও বাবুল সুপ্রিয়র হাতে দেওয়া হয়েছে।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখন থেকে পরিবেশ দফতরেরও স্বাধীন দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বও থাকছে তাঁর হাতে।
পরিবেশ দফতরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানিকে অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয় ছিলেন তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী। অতিরিক্ত হিসেবে শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্বও পেলেন তিনি। এই মর্মে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মন্ত্রিসভার এই রদবদল রাজ্যপালের অনুমোদনের জন্য বেশ কিছুদিন আটকে ছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। অবশেষে রাজ্যপালের অনুমোদন মেলায় আনুষ্ঠানিকভাবে গতকাল ঘোষণা করা হয় ।
![]()

More Stories
ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা, ১০,৪০০ কোটি টাকা প্রসঙ্গ সামনে
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা