সোমালিয়া ওয়েব নিউজ: আজ সকাল ৮’টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ CPIM নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দরিদ্র, শোষিত মানুষের পাশে তিনি ছিলেন অতন্দ্রপ্রহরী। ১৯৪৪ সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় তাঁর জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেববাবুর স্কুল শিক্ষা শুরু হয় শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক হন । দমদমের আদর্শ শঙ্খ বিদ্যামন্দিরে শিক্ষকতার কাজ শুরু করেন। ১৯৬৬-তে সি পি আই এম-এর প্রাথমিক সদস্য পদ নিয়ে খাদ্য আন্দোলনে যোগদান করেন। ১৯৮১ সাল পর্যন্ত দলের যুব শাখা, DYFI-এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথম তিনি কাশ্মীপুর – বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। প্রথম বাম মন্ত্রীসভায় ১৯৮২ সাল পর্যন্ত তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। ৮২-র বিধানসভা নির্বাচনে খুব কম ব্যবধানে ওই কেন্দ্র থেকেই পরাজিত হলেও ৮৭ সালে যাদবপুর কেন্দ্রে জিতে পুনরায় বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত তিনি এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। ৮৭-তেই তিনি আবারও তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রীর দায়িত্বভার পালনের সঙ্গে সঙ্গে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরেরও দায়িত্ব সামলেছেন।তাঁর মরদেহ আজ বেলা সাড়ে ১২-টা পর্যন্ত বাড়িতেই রাখা থাকবে। দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। মরদেহ আজ সংরক্ষিত থাকবে বলে দলের সি পি আই এম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা