সোমালিয়া ওয়েব নিউজ: এরাজ্যের চটকল শ্রমিক ও পাট চাষীদের সংকট নিয়ে রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার চরম উদাসীনতা দেখাচ্ছে বলে বেঙ্গল চটকল মজদুর ফোরাম BCMF অভিযোগ করেছে। ফোরামের সভাপতি নবেন্দু দাশগুপ্ত আজ একথা জানিয়ে বলেন, রাজ্যে ১০২ টি চটকলে প্রায় আড়াই লক্ষ শ্রমিক ও চট শিল্পের সঙ্গে ৪০ লক্ষ কৃষক যুক্ত আছে। তাই রাজ্য সরকারকে অবিলম্বে চটকল ও পাট চাষীদের স্বার্থে ইতিবাচক ভূমিকা গ্রহণ করা উচিত বলে সভাপতি মন্তব্য করেছেন। এদিকে, জুট শিল্প ও পাট চাষীদের স্বার্থ রক্ষায় এবং পরিবেশ বাঁচানোর লক্ষ্যে সিপিআই ( এম – এল) লিবারেশন এর সাংসদ ও সারা ভারত কিষান মহাসভার সাধারণ সম্পাদক রাজারাম সিং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বাধ্যতামূলক চটের ব্যাগ খাদ্য শস্য ও চিনিতে কঠোরভাবে লাগু করা, বাংলাদেশ থেকে বে – আইনিভাবে ঢোকা কাঁচা পাট বন্ধ করা, কাঁচাপাটের উপযুক্ত সহায়ক মূল্য নির্ধারণ করা এবং জেসিআই কে কাঁচাপাট কেনার দাবি জানানো হয়।


![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা