সোমালিয়া ওয়েব নিউজ: পার্শ্ববর্তী বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে যেসকল হিন্দুরা তাঁদের মান সম্মান ও প্রাণে বাঁচতে এদেশে শরণার্থী হিসাবে আসতে চায় তাঁরা যাতে নিরাপদে এদেশে এসে থাকতে পারে তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ VHP কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। তবে শরণার্থীর নামে যাতে কোনো অনুপ্রবেশকারী এদেশে প্রবেশ করতে না পারে সেব্যাপারে ও কেন্দ্রীয় সরকারকে যথাযথ ভূমিকা গ্রহণ করার কথাও জানানো হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে VHPর রাজ্যে সম্পাদক চন্দ্রনাথ দাস একথা জানান। তিনি বলেন, এব্যাপারে ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় করা নজর দারি বাড়াতে হবে। সীমান্তের প্রচুর বাংলাদেশী নাগরিকরা এদেশে প্রবেশের জন্য এসেছেন বলে তাঁর দাবি ওই দেশে ছাত্ররা আন্দোলন করে তাঁদের দাবি দাওয়া মিটিয়ে নিয়েছেন। তবে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টিটা ছাত্রদের হাতে নেই। সেখানকার মৌলবাদীদের হাতে চলে গেছে বলে তিনি মনে করেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয় নি। মৌলবাদীদের কাছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। সেদেশের, মন্দির গুরুদ্বয়ারা, ভাঙ্গা হচ্ছে, এমনকি শ্মশান ও রেহাই পায়নি বলে তাঁর অভিযোগ। হিন্দুদের মান সম্মান, ব্যবসা বাণিজ্য রক্ষা করতে সেদেশের সংশ্লিষ্ট পদাধিকারীদের সঙ্গে কথা বলতে তিনি ভারত সরকারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে বাংলা দেশের পরিস্থিতি নিয়ে এরাজ্যে বেশ কয়েকটি জায়গায় মানুষের মধ্যে মিষ্টি বিতরণ ও পটকা ফাটানোর ঘটনার করা সমালোচনা করেন তিনি। এই প্রেক্ষিতে এরাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে তা কঠোর নজরদারিতে রাখার জন্য তিনি রাজ্যে সরকারের কাছেও আবেদন জানান ।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড