সোমালিয়া ওয়েব নিউজ: আজ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের সৃষ্টি কমিউনিটি হলে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পেন্নাবলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবিদত্ত, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান সহ বিশিষ্টজনেরা। আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আদিবাসী সম্প্রদায়ের সংগ্রামী যোদ্ধাদের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা