সোমালিয়া ওয়েব নিউজ: আজ মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের প্রোফাইল পিকচার বদলে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা করেছেন। ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে গণ আন্দোলনে পরিণত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকেও তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘ভারত ছাড়ো’ আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। উপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে এই আন্দোলন অত্যন্ত কার্যকরী হয়েছিল।
![]()

More Stories
জরুরি অবস্থা কেন ঘোষণা করা হয়েছিল: রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক প্রেক্ষাপট
১৯৭৫ সালের ২৫ জুন,জরুরি অবস্থার অন্ধকারে অধ্যাপক হরিপদ ভারতী: জেলের পাঁচিল পেরিয়ে গণতন্ত্র, প্রকৃতি ও শ্রীঅরবিন্দ-স্মরণ
ভারত-চীন সীমান্ত বাণিজ্য ছয় বছর পর আবার শুরু হতে চলেছে